আসসালামু আলাইকুম,
আজ আপনাদের সাথে সেয়ার করব কিভাবে ইউটিউব ভিডিও কে কনভার্ট করে লেখা এ রুপান্তর করবেন ।
আমরা ইউটিউব ভিডিও কে অডিও তে রুপান্তর করতে পারি, ছবিতে রুপান্তর করতে পারি, কিন্তু লেখায় কি রূপান্তর করতে পারি ? আজ আমি দেখাবো ইউটিউব সহ যেকোন ভিডিও অনলাইনের মাধ্যমে লেখায় রূপান্তর করবেন । আর যারা youtube-এর কোন কনটেন্ট কপি করতে চান তাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। ইউটিউব লিংকের মাধ্যমে ভিডিও আপলোড করে কিছুক্ষণের মধ্যে লেখাই কনভার্ট হবে ।
Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- Mobile , laptop or Pc
- Internet
এখন,
1. প্রথমে স্ক্রিনশটে দেখানো এই ওয়েবসাইট এ ক্লিক করুন।
2. গুগোল অথবা যেকোনো ইমেইল দিয়ে একাউন্ট করে নিন। আমি টেম্পোরারি মেইল টা ব্যবহার করেছি।
3. একাউন্ট করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানস্ক্রিপশন এ ক্লিক করুন।
4. তারপর আপলোড এ ক্লিক করে পাবলিক লিংক সিলেক্ট করুন।
5. এখন আপনি ইউটিউব বা যে ভিডিওটি কনভার্ট করতে চাচ্ছেন তার লিংকটা পেস্ট করুন এবং ইম্পর্ট এ ক্লিক করুন।
6. এখান থেকে ভিডিওটি যে ভাষায় কথা বলেছে সে ভাষা টি সিলেক্ট করে নিন, যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে বাংলা সিলেক্ট করুন যদি ইংলিশে কথা বলে ইংলিশে সিলেক্ট করে ট্রান্সক্রাইবে ক্লিক করুন।
7. একটু ওয়েট করার পর আপনার ফাইল রেডি হবে তারপরে এখানে ক্লিক করুন।
8. এখন কনভার্টকৃত লেখা গুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।
9. দেখুন ভিডিও থেকে লেখায় রূপান্তর হয়েছে ।
10. লেখাগুলো সিলেক্ট করে কপি করতে পারেন।
11. এখান থেকে সাবটাইটেল, টেক্সট ডকুমেন্ট, ওয়ার্ড পিডিএফ এবং আরো বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারবেন । আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করুন।
12. প্রথম ভিডিওটা যত বড় হোক আপনি ফ্রিতে সেটা কনভার্ট করতে পারবেন । কিন্তু পরবর্তী ভিডিও কনভার্ট করতে গেলে আপনার মিনিটের প্রয়োজন হবে আর এখান থেকে আপনি মিনিট কালেক্ট করতে পারবেন । কোথাও শেয়ার করতে হবেনা জাস্ট ক্লিক করলেই আপনার মিনিট গুলো দিয়ে দিবে, এ মিনিট দিয়ে আপনি পরবর্তী ভিডিও কনভার্ট করতে পারবেন । মিনিট শেষ হয়ে গেলে আপনি টেম্পোরারি ইমেইল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলে কনভার্ট করতে পারেন ।
Help Menu:
কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.
আমার আগের পোষ্ট গুলি মিস করে থাকলে এখান থেকে দেখতে পারেন
- How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন
- মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখুন 2021
- খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021
- Set Custom URL For your youtube Channel 2021 || নতুন নিয়মে ইউটিউবের কাস্টম URL সেট করুন
- Walton TV Remote App || যে কোন টিভি Control করুন আপনার Android phone দিয়ে ১০০% working













1 Comments
For anyone sharing video files alongside a transcript, file size can be another hurdle. I develop Make Video Smaller, a free tool for compressing a local video to a chosen target size in MB. It runs in the browser without uploading the video and needs no account. It does not transcribe audio; it just creates a smaller video file for sharing.
ReplyDelete